1. admin@dailyprothomdhaka.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
স্কুল ভর্তিতে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে ১০০ নম্বরের পরীক্ষা স্কুল ভর্তিতে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে ১০০ নম্বরের পরীক্ষা উন্নয়নের সোপান : রাষ্ট্র, শিক্ষা ও অর্থনীতির সমন্বিত পথচলা কোচিং সেন্টার শতভাগ বন্ধ ও প্রাজ্ঞিক নবজাগরণ: জেন-জেড প্রজন্মের আলোকবর্তিকা ও জীবনমুখী শিক্ষার মহাপরিকল্পনা আগামীর বরিশাল বিভাগ : সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনার ফোরাতুন্নাহার প্যারিস: উত্তরের জনপদে এক অবিনাশী রাজনীতির অগ্নিশিখা মির্জা আব্বাস: কৈশোর থেকে রাজনীতির শীর্ষপর্যায় (জীবন, সংগ্রাম ও কর্মসংস্থান) “বুড়িচং প্রেসক্লাব” নাম ও “লোগো’ অবৈধভাবে ব্যবহার ও প্রচারণার বিরুদ্ধে আইনি নোটিশ জ্ঞানের আকাশে ধ্রুবতারা: তারেক রহমান, ড. মিলন ও ববি হাজ্জাজের প্রজ্ঞালোকে কারিগরি ও এআই প্রযুক্তির এক নবজাগরণ জ্ঞানের আকাশে ধ্রুবতারা: তারেক রহমান, ড. মিলন ও ববি হাজ্জাজের প্রজ্ঞালোকে কারিগরি ও এআই প্রযুক্তির এক নবজাগরণ

“বুড়িচং প্রেসক্লাব” নাম ও “লোগো’ অবৈধভাবে ব্যবহার ও প্রচারণার বিরুদ্ধে আইনি নোটিশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

“বুড়িচং প্রেসক্লাব” নাম ও “লোগো’ অবৈধভাবে ব্যবহার ও প্রচারণার বিরুদ্ধে আইনি নোটিশ

​কুমিল্লা প্রতিনিধি:
​কুমিল্লার বুড়িচং উপজেলার গণমাধ্যম কর্মীদের সংগঠন “বুড়িচং প্রেসক্লাব”-এর নাম, লোগো ও সাংগঠনিক পরিচয় অননুমোদিতভাবে ব্যবহারের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। সংগঠনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়।
​বুড়িচং প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আহসানুজ্জামান (সোহেল) পক্ষে এই আইনি নোটিশটি প্রদান করা হয়।

​নোটিশে উল্লেখ করা হয়, “বুড়িচং প্রেসক্লাব” (রেজিস্ট্রেশন নং—৪০৮) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও সনদপ্রাপ্ত একটি বৈধ সাংবাদিকদের সংগঠন। যার নাম ও লোগো আইনগতভাবে (কপিরাইট) সংরক্ষিত। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সাখাওয়াত হাফিজ দায়িত্ব পালন করে আসছেন।​ সম্প্রতি লক্ষ্য করা গেছে যে, একটি মহল কোনো ধরনের বৈধ অনুমোদন বা এখতিয়ার ছাড়াই অবৈধ ভাবে “বুড়িচং প্রেসক্লাব”-এর নাম, লোগো এবং বিভিন্ন পদবী অবৈধভাবে ব্যবহার করে আসছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া, ইউটিউব ও অনলাইন পোর্টালসহ বিভিন্ন মাধ্যমে নির্বাচনের নামে কমিটি গঠনের কথা বলে অপপ্রচার চালানো হচ্ছে। এছাড়া ফেসবুক পেজ, ব্যানার, পোস্টার, ফেস্টুন, ভিজিটিং কার্ড ও প্রচারমাধ্যমে নিজেদের এই সংগঠনের প্রতিনিধি পরিচয় দিয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে। যার ফলে সংগঠনের দীর্ঘদিনের সুনাম নষ্ট হচ্ছে।

​নোটিশে উল্লেখিত প্রধান নির্দেশনাগুলো ​সকল প্রচারমাধ্যম, সোশ্যাল মিডিয়া পেজ, ব্যানার ও ভিজিটিং কার্ড থেকে বুড়িচং প্রেসক্লাব এর নাম ও লোগো অবিলম্বে অপসারণ করতে হবে।
​ভবিষ্যতে সংগঠনের নাম ব্যবহার করে নিজেকে কর্মকর্তা বা সদস্য হিসেবে পরিচয় দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।​ অথবা, নোটিশ পাওয়ার ১৫ (পনেরো) দিনের মধ্যে লিখিতভাবে বৈধ কাগজপত্র প্রদর্শন সহ ব্যাখ্যা জানাতে হবে। অন্যথায় এই অননুমোদিত ব্যবহার স্থায়ীভাবে বন্ধ করতে হবে এবং ভবিষ্যৎ কালে কোথাও এই নাম ও লগো ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

​নির্ধারিত সময়ের মধ্যে এই নির্দেশনাগুলো পালন করা না হলে, সংগঠনের ভাবমূর্তি ও আইনগত অধিকার রক্ষার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত দেওয়ানি ও ফৌজদারি আদালতে মামলা দায়ের এবং ক্ষতিপূরণ আদায়সহ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক প্রথম ঢাকা